খোলামেলা পোশাকের জন্য অশ্লীল মন্তব্যের শিকার এই নারী স্কেটার

গোলাপী রংয়ের খোলামেলা পোশাক পরে পারফর্ম করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার মধ্যে পড়েছেন রাশিয়ার ফিগার স্কেটার ইভজেনিয়া মেদভেদেভা।

দক্ষিণ কোরিয়ায় আইস ফ্যান্টাসিয়া শোতে সম্প্রতি পারফর্ম করেন ইভজেনিয়া। তার পরনে ছিল গোলাপী রংয়ের পোশাক। তার পারফরম্যান্সের টপ ও স্কার্টকে অতি খোলামেলা বলে উল্লেখ করেছেন অনেকে। কিছু সমর্থকের মতে, ইভজেনিয়ার পোশাকটি ‘অমার্জিত’ ও ‘অনুপযুক্ত’।

ইভজেনিয়ার পারফরম্যান্সের ছবি অনলাইনে আসার পর অবমাননাকর মন্তব্যে ভেসে যাচ্ছে ইভজেনিয়ার ইনস্টাগ্রাম পেইজ। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই স্কেটারকে ‘পতিতা’ বলে উল্লেখ করতেও ছাড়েনি অনেকে। "ঘণ্টা প্রতি কত নেবেন?" এই বলে তাকে পেতেও প্রস্তাব দিয়েছে কেউ কেউ।