দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটাপড়ে সাজু রহমান (৩৮) নামে এক পল্লি চিকিৎসক নিহত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের ১নং প্ল্যাটফর্মের দক্ষিণ দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটাপড়েন পল্লি চিকিৎসক সাজু রহমান।
নিহত পল্লি চিকিৎসক সাজু রহমান উপজেলার শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের জামান উদ্দিনের ছেলে।
ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, ‘মঙ্গলবার রাত ৯ টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা ডাউন ৭৪৮ সীমান্ত এক্সপ্রেস টেনের নিচে পড়ে গিয়ে কাটা পড়ে। ঘটনাটি পার্বতীপুর রেলওয়ে পুলিশ থানাকে অবহিত করা হয়েছে। তবে পুলিশ স্টেশনে পৌঁছার আগেই নিহতের পরিবারের সদস্যরা এসে নিহত সাজুর মৃতদেহটি রেললাইন থেকে নিয়ে যায়।