ঈদ উপলক্ষে বসুন্ধরা সিটিতে ঈদ শপিং স্ক্র্যাচ কার্ড ‘বাজিমাত’-এর উদ্বোধন হয়েছে। এটি বসুন্ধরা সিটির ২৪তম আয়োজন। ক্রেতাদের শপিংয়ে আগ্রহী করার লক্ষ্যে গতকাল বসুন্ধরা সিটি প্রাঙ্গণে এই ‘বাজিমাত’ অফার উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠান উদ্বোধন করেন বসুন্ধরা সিটির ঊর্ধবতন নির্বাহী পরিচালক শেখ আব্দুল আলীম।
এসময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ও বসুন্ধরা সিটির চিফ মার্কেটিং অফিসার এম এম জসীম উদ্দীন, শাহাব উদ্দীন চাকলাদার, বসুন্ধরা সিটির মানবসম্পদ ও নিরাপত্তার নির্বাহী পরিচালক এম এ হান্নান আজাদ, বসুন্ধরা সিটি শপিং মল ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সেক্রেটারি মো. শরীফুল ইসলাম।
উদ্বোধনকালে স্বাগত বক্তব্য রেখে জনাব এম এম জসীম উদ্দীন বলেন, এই বছর দেড় টাকার কেনাকাটা করলেই ১টি স্ক্র্যাচকার্ড দেওয়া হবে। আর এই কার্ডটি ঘষলেই ক্রেতাদের রয়েছে বাজিমাত করার সুযোগ।
শেখ আব্দুল আলীম বলেন, ১ লাখেরও বেশি গিফট সম্ভার এবারের স্ক্র্যাচকার্ড প্রোগ্রামে রাখা হয়েছে। বিজ্ঞপ্তি