হামলা ঠেকানোর ব্যর্থতায় টালমাটাল শ্রীলঙ্কা সরকার

প্রশাসনে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর সিনিয়র কর্মকর্তাদের খামখেয়ালির কারণে আগে থেকে তথ্য পেয়েও জঙ্গি হামলা ঠেকাতে পারেনি শ্রীলঙ্কা। বিষয়টি নিয়ে ভীষণ চাপে পড়েছে দেশটির সরকার। ইতিমধ্যে তারা ব্যর্থতাও স্বীকার করেছে।

কয়েকটি গির্জা ও বিলাসবহুল হোটেলে পরিচালিত ওই হামলায় ৩৫৯ জন নিহত ও পাঁচশর বেশি আহত হয়েছে।

বিবিসি জানিয়েছে, চলতি মাসের শুরুতে ভারতীয় গোয়েন্দা সংস্থা এ বিষয়ে সতর্ক করেছিলো কিন্তু সেটি শ্রীলঙ্কা সরকারের প্রশাসনে সব জায়গায় জানানো হয়নি বলে দেশটির পার্লামেন্টেই বলা হয়েছে।

প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দেশটির প্রতিরক্ষা সচিব ও পুলিশ প্রধানকে সরিয়ে দেয়ার পদক্ষেপ নিয়েছেন।

রোববারের ওই হামলায় যে নয়জন অংশ নিয়েছিলো তাদের মধ্যে আটজনই শ্রীলঙ্কার নাগরিক।

প্রতিরক্ষামন্ত্রী রুয়ান ভিযেওয়ার্দেনে বলেছেন, ‘আমাদের দায়িত্ব নিতেই হবে। কারণ যে সতর্কবার্তা পাওয়া গিয়েছিলো তা সঠিকভাবে যথাযথ ব্যক্তিদের জানালে এ ঘটনা এড়ানো যেতো বা কমপক্ষে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যেতো।’

সংসদের নেতা লক্ষ্মণ কিরয়েলা বলেছেন সিনিয়র কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবেই সম্ভাব্য হামলার গোয়েন্দা তথ্য ঝুলিয়ে রেখেছিলো।

তিনি বলেন ভারতীয়দের কাছ থেকে তথ্য এসেছিল ৪ এপ্রিল।