পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় রিপন (৪০) নামের একজন পোল্ট্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
থানা ব্রিজ এলাকার পোল্ট্রি ব্যবসায়ী ইলিয়াস খন্দকার জানান, সাতক্ষীরা থেকে বাউফলগামী মুরগির বাচ্চাবাহী পিকআপভ্যানটি দুমকি উপজেলার মাদ্রাসা ব্রিজ পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এ সময় পিকআপের আরোহী পোল্ট্রি ব্যবসায়ী রিপন গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয়রা আহতকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পোল্ট্রি ব্যবসায়ী রিপনের বাড়ি পার্শ্ববর্তী বাউফল উপজেলার কনকদিয়া গ্রামে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পিকআপটি জব্দ করে থানা হেফাজতে আনা হয়েছে। লাশ পটুয়াখালী জেনারেল হাসপার্তাল মর্গে প্রেরণ করা হচ্ছে।