নিম্নচাপের কারণে আগামী ৩৬ ঘণ্টায় বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস। দেশটির তামিল নাড়ুর উপকূলীয় অঞ্চল এবং শ্রীলঙ্কার কিছু এলাকায় এটি আঘাত হানতে পারে। অন্যদিকে বাংলাদেশ থেকেও বলা হয়েছে, মে মাসের প্রথম সপ্তাহে দেশে একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।
ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, ২৯, ৩০ এবং ১ মে কেরালার অনেক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকার আবহাওয়া অধিদপ্তরের মে মাসের পূর্বাভাসে বলা হয়েছে, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের কারণে এ মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
নিম্নচাপটি শক্তিশালী হয়ে ২৮, ২৯ ও ৩০ এপ্রিলের পর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এরপর সেটি আগামী ৩ মে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির গতিপথ সম্পর্কে এখনো জানা যায়নি বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।