দেবকে প্রকাশ্যে ‘ভালোবাসি’ বললেন রুক্মিণী

কলকাতার জনপ্রিয় তারকা দেবের সঙ্গে নায়িকা রুক্মিণীর প্রেম চলছে-এমন খবর সবাই জানেন। দেবও স্বীকার করে নিয়েছিলেন যে, রুক্মিণী তারই বান্ধবী। রুক্মিণী দেবকে বন্ধু বলেই সম্বোধন করে এসেছেন। তবে সেই বন্ধুত্বের পারদ আরেকটু চড়িয়ে রুক্মিণী প্রকাশ্যে দেবের উদ্দেশ্যে ছুড়ে দিলেন সেই অমোঘ বাক্য, ‘আমি তোমাকে ভালোবাসি’। ২৬ এপ্রিল নিজের টুইটে দেবকে ট্যাগ করে ভালোবাসার কথা জানান রুক্মিণী।

লোকসভা ভোটের প্রচারে ব্যস্ত সময় পার করছেন দেব। সময় নেই বান্ধবীর জন্যও! দেবকে মিস করেই রুক্মিণী শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে বলেন, ‘দেব তুমি খুব ব্যস্ত, কোনো সময় নেই। তাই আমি ভাবলাম, এটাই তোমাকে বলার সেরা সময়, আমি তোমাকে ভালোবাসি।’