গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছে মেয়ে নিলুফা ইয়াসমিন (২৫)। আর গুরুতর আহত হয়েছেন তার মা মনোয়ারা বেগম। নিলুফা ওই গ্রামের মো. মর্তুজার স্ত্রী। মনোয়ারা নুরুল হকের স্ত্রী। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বীরগড় গ্রামে এ ঘটনা ঘটে। আহত মনোয়ারা বেগমকে চিকিৎসার জন্য দিনাজপুর আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।