হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান। গত শুক্রবার রাতে অসুস্থ হলে তৎক্ষণাৎ তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় তার পরিবার।
বিষয়টি এটিএম শামসুজ্জামানের ছোট ভাই শেখ রাসেল ক্রীড়াচক্রের পরিচালক আলহাজ সালেহ জামান সেলিম জানান। তিনি বলেন, ‘বয়স হয়েছে ভাইয়ার। তাই বার্ধক্যজনিত কারণে প্রায় সময়ই তার শরীর খারাপ থাকে। তবে গতকাল একটু বেশি খারাপ হলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হঠাৎ করে তার কিছু জটিলতা দেখা দেয়। এ জন্য গতকাল দুপুরে জরুরিভিত্তিতে তার অপারেশন হয়। অস্ত্রোপচার সফল হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।’ আজগর আলী হাসপাতালে এই গুণী অভিনেতা প্রফেসর ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে রয়েছেন বলে জানানো হয়েছে।