স্ত্রী এবং কন্যা যখন পোশাক পাল্টাতেন, সে সময়ে লুকিয়ে ভিডিও করতেন স্বামী।
স্ত্রীর এমন অভিযোগ শুনে চোখ ছানাবড়া হয়ে ওঠে পুলিশ অফিসারদের। এমনকি স্ত্রী বিষয়টা জানার পরে অভিযুক্ত স্বামী সে সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে হুমকি দিয়ে আসছিলেন দিনের পর দিন।
অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই মুহূর্তে জেল হেফাজতেও রাখা হয়েছে তাকে।
ঘটনাটি ভারতের বেঙ্গালোরের আদুগোডি এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত সেই স্বামীর নাম উদয় ভার্নেকর।
উদয়ের এমন কাণ্ড কিছু দিন ধরেই সয়ে যাচ্ছিলেন তার স্ত্রী। তবে বিষয়টা সীমা অতিক্রম করে যখন উদয় তার কন্যার পোশাক বদলাবার দৃশ্য গোপণে ভিডিও করতে থাকে। হঠাৎই ব্যাপারটা নজরে আসে তার স্ত্রী। আর তার পরে রেগে গিয়ে উদয়ের বিরুদ্ধে পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নেন।
পুলিশের কাছে অভিযুক্ত উদয় জানিয়েছে যে, স্ত্রী এবং কন্যা তারই সম্পত্তি, সে চাইলে যা ইচ্ছা তাই করতে পারে।