শৈলকুপায় বাসের ধাক্কায় কাপড় ব্যবসায়ী নিহত

ঝিনাইদহের শৈলকুপার শ্রীরামপুর এলাকায় বাসের ধাক্কায় সরওয়ার হোসেন (৫১) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সরওয়ার হোসেন কুষ্টিয়া জেলার হরিনারায়ণপুর গ্রামের বাসিন্দা।

শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আক্কাচ আলী জানান, সকালে ওই ব্যবসায়ী সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পাবনা থেকে কুয়াকাটাগামী সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।