মাশরাফী বিন মোর্ত্তজাকে নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন তার ছোটভাই মোরসালিন বিন মোর্ত্তজা।
নড়াইল (সদর) ২ আসনের সংসদ সদস্য মাশরাফী সম্প্রতি নড়াইল সদর হাসপাতালের অব্যবস্থাপনা সবার সামনে নিয়ে আসেন।
এ ঘটনায় প্রসংশার পাশাপাশি সমালোচিতও হন তিনি।
সমালোচকদের এই তালিকায় রয়েছেন ড. আব্দুন নূর তুষার এবং ডা. মৌমিতা জলিল জুঁই।
সমালোচনার জবাবে অবশ্য এখন পর্যন্ত কোনো কথাই বলেননি মাশরাফি।
তার ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এর জবাব দেন।
তার লেখাটি হুবহু তুলে ধরা হলো-
'ডা. মৌমিতা, একজন বিসিএস (ক্যাডার)।
মাশরাফি বিন মোওর্জার শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনার থেকে অনেক খানি কম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালেয় দর্শন বিভাগে ভর্তি হয়ে খেলাধুলার কারনে পড়ালেখা ভালো ভাবে করতে পারেন নাই'।
''কিন্তু তিনি একজন কর্তব্য বিমুক সরকারি হাসপাতালের ডা. কে ফোন করে, স্যার বলে ডেকে, তার কাছে ৩ দিন অনুপস্থিত থাকার কারন জানতে চেয়েছেন। যেটার অধিকার তার আছে। তিনি কথা বলা কালিন সব থেকে খারাপ ভাবে যে কথাটি বলেছেন সেটি হল “ আপনি কি ফাজলামি করেন”।''
''অথচ আপনি একজন বিসিএস ক্যাডার হয়ে একজন সাংসদ সদস্য কে গালি দেন “কুওার বাচ্চা” বলে। এই হলো আপনার পড়ালেখা করার ফল।''
'জনাব, আবদুর নুর তুশার স্যার,
আপনি অনেক কথা লিখেছেন যেগুলি আমার মাথার ওপর দিয়ে গেছে। তবে এতটুক বুঝেছি আপনি ডা: দের পক্ষ্য নিয়ে কথা বলছেন। নিজ পেশার ভাইদের পক্ষ্য নেওয়া উচিত । তাই বলে আপনি অন্যায় এর পক্ষ্য নিয়ে কথা বলবেন??'
'ম্যাচ হারার কারনে বাংলাদেশ টিম কে যখন অকথ্য ভাষায় গালি দেওয়া হয়, (এমনকি তাদের পরিবার কেও) তখন বাংলাদেশের সকল জেলার খেলোয়ারা যদি প্রতিবাদ করে! কেমন হবে?? করে না। গালিটাও মাথা নিচু করে মেনে নেয়।'
'অন্যায় এর পক্ষ্য নিয়েন না।'
(স্ট্যাটাসের ভাষা ও বানান হুবহু রাখা হয়েছে।)