সুনামগঞ্জে পানিসম্পদ উপমন্ত্রী

শেখ হাসিনার হাত ধরে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, কৃষকের মুখে হাসি দেখলে শেখ হাসিনা হাসেন। আর কৃষকের চোখে কান্না দেখলে তার মন কাঁদে। একদিন তিনি কৃষক বাঁচাও দেশ বাঁচাও সেøাগান তোলে যে আন্দোলন শুরু করেছিলেন সেটি আজ সফলতা পেয়েছে। দেশ খাদ্যে তার হাত ধরে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

গত মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শনকালে কৃষকদের উদ্দেশে এসব কথা বলেন উপমন্ত্রী শামীম। 

এ সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমানসহ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।