রাশিয়ায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গত মঙ্গলবার এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সাধারণ সম্পাদক এস এম পারভেজ তমালের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হক, দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশি বিজনেসম্যান অ্যাসোসিয়েশন ও বিভিন্ন সংগঠনের নেতারা। সভায় বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিজ্ঞপ্তি।