কয়েক বছর আগে আচানক বিচ্ছেদের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন হৃতিক রোশন ও সুজান খান। এই সেলিব্রিটি দম্পতি এক যুগের সংসার ভাঙায় কষ্ট পেয়েছিলেন ভক্তরা।
অবশ্য ছড়াছড়ির পরও প্রায়ই তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। দুই সন্তানের মঙ্গল চিন্তায় এমনটা করছেন বলে জানান। এ ছাড়া পরম্পরের বিপদে দ্রুত এগিয়ে আসতেও দেখা গেছে। বেশ কয়েকবার পরম্পরের হয়ে তারা বিবৃতিও দিয়েছেন।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সুজানের বাবা সঞ্জয় খান বলেছিলেন, হৃতিককে সুজান আবার বিয়ে করলে তিনি খুবই খুশি হবে।
এদিকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুজান জানালেন, হৃতিক তার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। বিবাহিত না থেকেও তারা খুবই ভালো বন্ধু। হৃতিকের সঙ্গে সেই সম্পর্ক তার কাছে খুবই পবিত্র এবং এই কারণেই তিনি কখনো মন খারাপ অথবা একাকিত্বে ভোগেন না।
দুই ছেলে রেহান ও রিদানের সঙ্গে সময় কাটাতে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি। সুজান জানান, দুই ছেলে যদি একবার ঠিক করে ফেলে কিছু করবে বলে, তাহলে সেই সিদ্ধান্ত থেকে তাদের টলানো যায় না। বরং তিনিই এখন দুই ছেলের থেকে এই মনোভাব রপ্ত করার চেষ্টা করছেন।