ফণী: ঝোড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে নারী নিহত

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বাগেরহাটে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়ার সময়ে গাছের ডাল ভেঙে পড়ে শাহানুর বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের রনজিৎপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাহানুর বেগম রনজিৎপুর গ্রামের মোজাহার হাওলাদারের স্ত্রী।

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দীন বলেন, দুপুরে শাহানুর বেগম বাড়ির উঠানে গরুর খড়ের গাদায় কাজ করছিলেন। এ সময় গুড়িগুড়ি বৃষ্টির সাথে বয়ে যাওয়া দমকা হাওয়ায় রেইনট্রি গাছের একটি ডাল ভেঙে শাহানুরের মাথার উপর পড়ে গুরুতর আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।