আলিয়ার আদর্শ বদল!

বলিউডে এ সময়ের এক নম্বর নায়িকা আলিয়া ভাটকে যারা ক্যারিয়ারের শুরু থেকেই অনুসরণ করেন, তারা সবাই জানেন যে তিনি আরেক বলিউড সুপারস্টার কারিনা কাপুরের কত বড় ভক্ত। একাধিক সাক্ষাৎকারে গর্ব করে কারিনার প্রতি তার ভালোলাগার কথা জানিয়েছেন আলিয়া। এমনকি শুরুর দিকে তার অভিনয়ে সমালোচকরা কারিনার অভিনয়ের গন্ধ পান বলেও উল্লেখ করেছেন। অর্থাৎ কারিনাই ছিল আলিয়ার পর্দার আইডল।

কিন্তু এতদিন পর সেই আদর্শ বদলে গেছে বলে মনে হচ্ছে। না, সাম্প্রতিক কোনো সাক্ষাৎকারে আলিয়া তার আদর্শ হিসেবে মাধুরী দীক্ষিতের নাম বলেননি! তবে কীভাবে তার আদর্শ বদলে গেল!

মাধুরীর বায়োপিক যদি নির্মাণ করা হয়, তাহলে তার  চরিত্রের জন্য মাধুরী কাকে যথাযথ মনে করেন? এমন প্রশ্নের উত্তরে এক মুহূর্ত না ভেবে মাধুরী বললেন, ‘আলিয়া ভাট।’ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘কলঙ্ক’। এই ছবিতে মাধুরীর সঙ্গে পাল্লা দিয়ে নাচতে দেখা গেছে আলিয়াকে। তিনি আরও বলেন, ‘আমার জীবন যদি সেলুলয়েডের পর্দায় নিয়ে যাওয়া হয়, সে ক্ষেত্রে মাধুরী চরিত্রের জন্য আলিয়া ভাটই সঠিক। পর্দায় মাধুরী হওয়ার সব যোগ্যতা আছে আলিয়ার। সে দুর্দান্ত অভিনয়শিল্পী। তাই আমার চরিত্রের জন্য ওর ওপর ভরসা করতে পারি। খুব মজা হবে। আলিয়া বড় পর্দার আদর্শ মাধুরী।’

এই দুঃসাহসী কাজ আলিয়া যে কী দারুণভাবে করেছেন, তা নিয়ে সবাই প্রশংসা করেছেন। এ পর্যন্ত ‘ঘর মেরে পরদেশিয়া’ গানটি ইউটিউবে দেখা হয়েছে প্রায় সাড়ে ৫ কোটি বার।

অর্ধশত বছর পার করেও মাধুরী দীক্ষিত এখনো বলিউডের অন্যতম লাবণ্যময়ী অভিনেত্রী। অভিনয় প্রতিভা ছাড়াও অন্যান্য সেলুলয়েড তারকার মতো তার জীবনও ঘটনাবহুল। ক্যারিয়ারের একেবারে উঠতি সময়ে ১৯৯৯ সালে মাধুরী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার সার্জন শ্রীরাম মাধব নেনেকে বিয়ে করেন। আর সেই সঙ্গে বলিউডকে বিদায় জানিয়ে উড়াল দেন যুক্তরাষ্ট্রে। দর্শক আর ভক্তদের ভালোবাসার টানে ১১ বছর পর ফিরে আসেন সেই চিরচেনা বলিউডে।

উল্লেখ্য, শ্রীদেবীর বায়োপিকের জন্য বনি কাপুরের প্রথম পছন্দ মাধুরী দীক্ষিত।