হরর কমেডি স্ত্রী’র সিক্যুয়েলের ঘোষণা হয়েই গেল। রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমাটির শুটি শুরু হবে সামনের বছর।
এর আগের অভিনেতারা প্রায় সকলেই থাকছেন। পঙ্কজ ত্রিপাঠি, অপরশক্তি খুরানাকে দেখা যাবে। ২০১৮ সালের অন্যতম ক্রিটিক্যালি অ্যাক্লেইমড সিনেমা ছিল স্ত্রী। পরিচালনা করেছিলেন অমর কৌশিক।
মধ্যপ্রদেশের চান্দেরি অঞ্চলে স্ত্রী নামে এক অশুভ আত্মা এক উৎসবের মওসুমে রাতে একা পুরুষদের অপহরণ করে নিয়ে যেত-তা নিয়েই গল্প। কর্নাটকে ‘নালে বা’ নামে এমনই একটি লোককথা জনপ্রিয় ছিল।
এর আগে স্ত্রী সিনেমাটি ১৮০ কোটি টাকা আয় করেছিল। আপাতত তার সিক্যুয়েলের স্ক্রিপ্টের কাজ চলছে।
রাজকুমার রাও আরও একটি হরর কমেডিতে অভিনয় করবেন। তার নাম ‘রুহ আফজা’। সেই সিনেমার প্রযোজনাও করছে দীনেশ বিজনের ম্যাডডক ফিল্মস। সেখানে ভূতের চরিত্রে রয়েছেন জাহ্নবী কাপুর, যে হবু বরেদের ঘুমপাড়ানি গান গেয়ে ঘুম পাড়িয়ে দেয়। তার পরে বউদের উপরে প্রভাব বিস্তার করে।