আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকাকে হারিয়ে বিদ্রোহী প্রার্থী জয়ী

প্রথম ধাপে  স্থগিত হওয়া লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে  সম্পন্ন হয়েছে।

এতে আ. লীগ প্রার্থী রফিকুল আলমকে ১২ হাজার ৭৭২ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন বিদ্রোহী প্রার্থী ইমরুল কায়েস ফারুক।

নৌকা প্রতীকে রফিকুল আলম ৩৪হাজার ৯৮ ভোট পান , বিদ্রোহী প্রার্থী ইমরুল কায়েস ফারুক ৪৬ হাজার ৮৭০ ভোট পান।  ভাইস-চেয়ারম্যান (পুরুষ) চিত্ত রঞ্জন রায় ও ভাইস চেয়ারম্যান (মহিলা) জেসমিন আক্তার  বিজয়ী হয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে ৮ টি ইউনিয়নে মোট ৬৭ টি কেন্দ্রে  ৪৩৬ টি বুথে  ১লাখ ৬৬ হাজার ৩৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  

তিনজন চেয়ারম্যান পদে ও ভাইস-চেয়ারম্যান পুরুষ ৬ জন ও ভাইস-চেয়ারম্যান মহিলা পদে ৬ জনসহ মোট ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।