রাবির গ্রীষ্মকালীন ছুটি শুরু বুধবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রোজা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি আগামী ৮ মে (বুধবার) থেকে শুরু হবে। গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য জানান। তিনি বলেন, ৮ মে থেকে ২৩ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে ১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল কার্যক্রম চলবে। আবাসিক হলগুলো কবে বন্ধ হচ্ছে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহে হল প্রাধ্যক্ষ পরিষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।