২৩ সদস্যের হাই পারফরম্যান্স দল ঘোষণা বিসিবির

বয়সভিত্তিক ক্রিকেটে ঘরোয়া পর্যায়ে সাফল্য পাওয়া খেলোয়াড়দের নিয়ে গড়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাইপারফরম্যান্স ইউনিট বা এইচপি দল। এই ধারাবাহিকতার অংশ হিসেবে ২০১৯-২০ সময়ের জন্য এইচপি দল ঘোষণা করেছে বিসিবি। তাতে জায়গা পেয়েছেন সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখানো সাইফ হাসান ও নাঈম শেখ।

পারফরম্যান্সহীনতায় থাকলেও অতীত সাফল্যের সুবাদে ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন তরুণ ক্রিকেটার মিনহাজুল আবেদীন আফ্রিদি।

ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে ১৮ মে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমিতে শুরু হবে এইচপি ইউনিটের অনুশীলন ক্যাম্প। ১৭ মে সবাইকে একাডেমিতে রিপোর্ট করতে বলেছে বিসিবি। তাদের নিয়ে অনুষ্ঠিত হবে ১৬ সপ্তাহের অনুশীলন ক্যাম্প।

২৩ সদস্যের এইচপি দল

ব্যাটসম্যান: সাইফ হাসান, নাঈম শেখ, ফারদিন হোসেন, সাব্বির হোসেন, আফিফ হোসেন, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম ও ইয়াসির আলী চৌধুরী।

উইকেটরক্ষক: জাকের আলী ও মাহিদুল ইসলাম

স্পিনার: তানভীর ইসলাম, হাসান মুরাদ, নাঈম হাসান ও মিনহাজুল আবেদীন আফ্রিদি

পেসার: মানিক খান, রবিউল হক, শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, হাসান মাহমুদ, ইফরান হোসেন, সুমন খান ও শফিকুল ইসলাম।