ঘাসের বিশ্বকাপ ট্রফি বানিয়ে ভাইরাল এই আফগান তরুণ

আসছে বিশ্বকাপে আফগানিস্তান হয়তো ফেভারিট দল নয়। তাই বলে বিশ্বকাপের উন্মাদনায় পিছিয়ে নেয় দেশটি। তার প্রমাণ মিললো এক আফগান তরুণ সমর্থকের কাণ্ডে। ঘাসের বিশ্বকাপ ট্রফি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল শরাফ নাইব নামের ওই তরুণ।

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ক্রিকেটের আবির্ভাব বেশি দিনের আগের নয়। অবশ্য এরই মধ্যে মোহম্মদ নবি, আহমেদ শেহজাদ, রশিদ খানরা হৃদয় জিতে নিয়েছেন দেশটির জনগণের।

ক্রিকেট বিশ্বের এখন অন্যতম সম্ভাবনাময়ী দেশ আফগানিস্তান। রশিদ খান তো সুপারস্টার। তার পাশাপাশি আইপিএলে নিয়মিত খেলছেন মোহাম্মদ নবি, জাহির খান এবং মুজিব জারদানরা। সম্প্রতি টেস্ট ক্রিকেটের মর্যাদাও পেয়েছে আফগানিস্তান।

আফগানিস্তানে ক্রিকেট এখন জনপ্রিয় খেলা। বিশ্বকাপ শুরুর আগেই দেশটিতে চলছে উন্মাদনা। এর মধ্যে চাঞ্চল্য ফেলে দিয়েছেন এক সমর্থক। ঘাস দিয়ে বানিয়েছেন বিশ্বকাপের সুন্দর এক ট্রফি।

শরাফ ও তার বানানো ট্রফির ছবি পোস্ট করে বিশ্বকাপের অফিসিয়াল টুইটারে লেখা হয়েছে- “আফগানিস্তানে এই ঘাসের বিশ্বকাপ ট্রফিটি দারুণভাবে বানানো হয়েছে। এই ট্রফির স্রষ্টাকে খুঁজে পেলে ভাল লাগবে।”

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার পক্ষ থেকেও বলা হয়েছে, আফগান সমর্থকের সঙ্গে সাক্ষাৎ করতে তারা মুখিয়ে রয়েছেন তারা।

কিন্তু কে এই আফগান সমর্থক? ইন্টারনেটে ছবি ভাইরাল হতেই ক্রিকেট সমর্থকের পরিচয় জানা যায়। তার নাম শরাফ নাইব। বাড়ি কাবুলে। নাইবকে আবার আফগান অধিনায়ক গুলবাদিন নাইবের ভাই বলে অনেকে ভুল করছেন অনেকে।