পটুয়াখালীর রাঙ্গাবালীতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ৮টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাংগুনী গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার রাতে এ ঘটনায় হাসান ফকির (৩২) নামে একজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। মামলার পর থেকেই অভিযুক্ত হাসান ফকির পলাতক রয়েছে।
শিশুটির বাবা জানান, ঘূর্ণিঝড় ফণী’র কারণে শুক্রবার রাতে পরিবারের সবাইকে নিয়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেই। ঘূর্ণিঝড় শেষে সকাল ৮টায় বাড়ি ফেরার পথে বৃষ্টিতে ভিজে যাই। বাড়িতে গিয়ে মেয়েটিকে তার চাচাতো ভগ্নীপতি হাসান ফকিরের কাছে রেখে আমরা গোসল করতে যাই। কিছুক্ষণ পরেই মেয়েটি রক্তাক্ত অবস্থায় এসে চিৎকার করতে থাকে। অবস্থা খারাপ দেখে চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রবিবার রাতে ধর্ষিতা শিশুর পরিবারের পক্ষ থেকে রাঙ্গাবালী থানায় মামলা করা হয়।
রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাঠে আমাদের কয়েকটি টিম কাজ করছেন।