দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে সাব্বির হোসেন (৭) ও হামিউস সুন্নাহ (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা পরস্পরের চাচাতো ভাই।
সাব্বিরের পিতার নাম রবিউল ইসলাম এবং হামিউস সুন্নার পিতার নাম মোকছেদুল হক।
সোমবার বিকেলে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের ব্রক্ষ্মত্তর সোনাপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু দুটি স্থানীয় ব্রক্ষ্মত্তর সোনাপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র।
গ্রামবাসী ঘটনাটি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে শিশু দুটি পুকুর পাড়ে খেলতে যায়। বিকেল পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যাচ্চিল না। পরে বিকেল ৫ টার দিকে তাদের পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে গ্রামবাসী। এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।