নিরাপদ ও বিষমুক্ত খাবারের দাবিতে মানববন্ধন

সুন্দর-সুস্থ জীবনের জন্য চাই নিরাপদ খাবার, খাদ্যে ভেজাল নয়Ñ এই স্লোগানে রমজানকে সামনে রেখে নিরাপদ, বিষমুক্ত ও ভেজালমুক্ত খাবারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছে শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের পৌরসভার মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সাংস্কৃতিক, সামাজিক ও সাংবাদিক নেতারা এতে অংশ নিয়ে ব্যবসায়ীদের আন্তরিক হয়ে খাদ্যে ভেজাল না দিতে আহ্বান জানান।