কিউবার সুন্দরী এবার নতুন ‘বন্ড গার্ল’

হলিউডের আলোচিত জিরো জিরো সেভেন সিরিজের জেমস বন্ড মুভির অন্যতম চরিত্র ‘বন্ড গার্ল’। বিশ্বখ্যাত বহু অভিনেত্রী বন্ড গার্ল সেজে আগুন ছড়িয়েছেন।

বন্ড গার্লরূপী মলি পিটার্স, ফামকে ইয়ানসন, ডায়ানা রিগ, অলিভিয়া ওয়াইল্ড, হ্যালি ব্যারি আর ইভা গ্রিনের পারফর্ম্যান্স চমক তৈরি করেছে যুগে যুগে। তাদের উত্তরসূরি হয়ে এবার আসছেন কিউবান-স্প্যানিশ ৩১ বছর বয়সী অভিনেত্রী অ্যানা ডে আরমাস।

এ পর্যন্ত যৌন আবেদনময়ী যত বন্ড গার্ল এসেছেন তাদের মধ্যে এই অন্যতম অ্যানা।

সোনালি চুলের এই অভিনেত্রীকে নিয়ে হলিউডে কয়েক বছর ধরেই চলছে মাতামাতি। কিউবার এই সুন্দরীকে নিয়ে কানে কানে অনেকেই বলে থাকেন, কোনো সিনেমায় সহ-অভিনেতা যিনিই হোন না কেন, অ্যানা তার প্রেমে পড়ে যান। যদিও সেইসব সম্পর্কগুলি বেশিদিন টেকে না।

তার অভিনীত ব্লেড রানার, ব্লাইন্ড অ্যালে, পার্টি অ্যান্ড লাইজ, নক নক প্রভৃতি ছবি ব্যবসায়িক সাফল্য পাওয়ার নেপথ্যে ছিল এই অভিনেত্রীর খোলামেলা উপস্থিতি।