কেড়ে নেওয়া হতে পারে আফ্রিদির বিশ্ব রেকর্ড

আত্মজীবনীতে নিজের আসল বয়স প্রকাশ করে বিপদেই পড়তে যাচ্ছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানি তারকা আবির্ভাবেই সবচেয়ে কম বছর বয়সে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন। যা অনেক দিন পর্যন্ত অক্ষত ছিল।

১৯৯৬ সালে নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন আফ্রিদি। দ্রুততম সেঞ্চুরির কীর্তিটা হাতছাড়া হলেও সবচেয়ে কম বয়সে ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটা আফ্রিদিরই দখলে।

কিন্তু আত্মজীবনীতে আফ্রিদি আসল বয়স ফাঁস করার পর আইসিসিতে তার রেকর্ডটি নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে।

আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ আফ্রিদি বলেছেন, পাসপোর্ট অনুযায়ী তার জন্মতারিখ ১ মার্চ ১৯৮০। কিন্তু এটি তার আসল জন্ম তারিখ নয়। তার জন্ম আসলে ১৯৭৫ সালে।

আফ্রিদি এমনও বলেছেন, অভিষেকের সময় তার বয়স ১৬ বছর ছিল না। ছিল ২১ বছর। তাতে আফ্রিদির রেকর্ড নিয়েও প্রশ্ন ওঠে যায় স্বাভাবিকভাবেই। এখন যা কেড়ে নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

সত্যিই যদি আফ্রিদির রেকর্ড কেড়ে নেওয়া হয় তবে রেকর্ডটি চলে যাবে আফগানিস্তানের ওপেনার উসমান গনির দখলে। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ বছর ২৪২ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন তিনি।