বিয়ে কবে করছেন? জবাবে যা বললেন ক্যাটরিনা কাইফ

বলিউডে পড়েছে বিয়ের ধুম। একে বিয়ে করে ফেললেন আনুশকা শর্মা, রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে অনেকেই।ওদিকে বিয়ের ঘোষণা দিয়েছেন বেশ কজন তারকা। এমন এক সময়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কবে বিয়ে করতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ।

সালমান খানের ভাই আরবাজ খান তার টিভি শো’তে ঠিক এই প্রশ্নটিই করে বসেন ক্যাটরিনা কাইফকে। জবাবে ক্যাটরিনা বলেন, ‘বিয়ে কবে করব জানি না। জীবন খুবই অনিশ্চিত। তবে মানুষ হিসেবে বিয়ে নামের প্রতিষ্ঠান বা সন্তান— এ সবে বিশ্বাস রয়েছে। ফলে বিয়ে করতেই পারি। কিন্তু এখন আর কোনো কিছুকেই সিরিয়াসলি নিই না।’

উল্লেখ্য, ক্যাটরিনা কাইফের নামের সঙ্গে নানা সময়েই নানা জনের নাম জড়িয়েছে। শুরুর দিকে সালমান খান, তারপর রণবীরের সঙ্গে তার প্রেমের কথা সবাই জানেন। রণবীরের সঙ্গে নিজের ব্রেকআপের কথাও অকপটে স্বীকার করেছেন ক্যাট। তবে এই মুহূর্তে ক্যাটরিনা কার সঙ্গে প্রেম করছেন তা জানাননি তিনি।