টালিউডের পরিচালক বিরসা দাশগুপ্তের ছবি ‘বিবাহ অভিযান’ এর শ্যুটিংয়ে দৌড়াতে গিয়ে পড়ে যান, আর তাতেই পায়ে গুরুতর আঘাত পান অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
এখন জানা যাচ্ছে, প্রিয়াঙ্কার পায়ের আঘাত গুরুতর। তার পায়ের হাড় ভেঙেছে।
নিজের পা ভাঙার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
এক্স-রে করে জানা যায় পায়ের হাড় ভেঙেছে। চিকিৎসকরা আপাতত বিশ্রামে থাকতে বলেছেন। সম্পূর্ণ সুস্থ হতে এখনও ১ থেকে দেড় মাস সময় লাগবে। তবে বিবাহ অভিযানের শ্যুটিং শেষ হওয়ায় এই যাত্রায় রক্ষা পেয়েছেন পরিচালক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কার পা ভাঙার ছবি দেখে অনেকেই দ্রুত আরোগ্য কামনা করেছেন।
উল্লেখ্য, শ্রীকান্ত মেহেতা ও মহেন্দ্র সোনি প্রযোজিত বিবাহ অভিযান ছবিতে প্রিয়াঙ্কা সরকার ছাড়াও দেখা যাবে রুদ্রনীল ঘোষ-সোহিনী সরকার, অঙ্কুশ হাজরা-নুসরত ফারিয়া, অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাকে।