বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও দিনাজপুর বৃহত্তর (দিনাজপুর, ঠাকুরগাঁও,পঞ্চগড়) জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন খান (মইজু খান) ইন্তেকাল করেছেন (ইন্না...রাজেউন)।
গত সোমবার দিবাগত গভীর রাতে দিনাজপুর শহরের মুন্সিপাড়ার বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি চিরকুমার ছিলেন।
গতকাল মঙ্গলবার দুপুর ২টায় শহরের একাডেমি (হাই স্কুল) মাঠে জানাজা শেষে শহরের ফরিদপুর গোরস্থানে তার দাফন করা হয়। জানাজার পূর্বে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
তার মৃত্যুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম শোক প্রকাশ করেছেন।