নীলফামারীর ডোমারে ভোগপণ্য বিক্রয়কারী চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রমজান মাসের পবিত্রতা রক্ষা না করা এবং ভেজাল খাদ্য বিক্রির দায়ে তাদের জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার নেতৃত্বে ডোমার বাজারে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভেজাল খাদ্য বিক্রির অপরাধে ওই বাজারের মুদি দোকানদার জয়নাল আবেদীনকে দুই হাজার, চন্দন সাহাকে ১৫ হাজার ও সাদ্দাম হোসেনকে পাঁচ হাজার এবং ফলের দোকানদার বাবলু হোসেনের কাছ থেকে এক হাজারসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রাশেদুল হক, মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, স্যানিটারি ইন্সপেক্টর দুলাল হোসেন উপস্থিত ছিলেন।