ইউনানি চিকিৎসককে এলোপ্যাথি ব্যবস্থাপত্র দেওয়ায় অর্থদণ্ড

মানিকগঞ্জে এক ইউনানি চিকিৎসককে এলোপ্যাথি ব্যবস্থাপত্র দেওয়ার অপরাধে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম এই অর্থদণ্ড প্রদান করেন।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪ টার দিকে মানিকগঞ্জ  ওয়্যারলেস গেট এলাকায় সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সেখানে কর্মরত ইউনানি চিকিৎসক মো. শামীম হোসেনকে এলোপ্যাথিক ওষুধের ব্যবস্থাপত্র দেওয়ার অপরাধে ওই ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও সতর্ক করে দেন।

এদিকে, সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।