এবারও এসএসসিতে ভালো ফলের কৃতিত্ব অর্জন করেছে গোপালগঞ্জের রাবেয়া আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। সদর উপজেলার চন্দ্রদীঘলিয়ায় রাবেয়া আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর ৭৪ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬৯ জন। পাসের হার ৯৩.২৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে একজন। জিপিএ পেয়েছে ১২ জন, এ মাইনাস পেয়েছে ১৯ জন, বি পেয়েছে ২০ জন, সি পেয়েছে ১৭ জন।
এবারের এসএসসির ফলাফলে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলেন, মেয়েদের জন্য প্রতিষ্ঠিত রাবেয়া আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ গ্রামীণ জনপদে শিক্ষাব্যবস্থার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
রাবেয়া আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু হোরায়রা বলেন, ‘ফলাফলে আমি সন্তুষ্ট। আমাদের যেসব সহকর্মী রয়েছেন তারাও আন্তরিকতার সঙ্গে শিক্ষা দিয়ে থাকেন।’ তিনি আশা করেন, আগামী বছরে আরো ভালো ফলাফল করবে শিক্ষার্থীরা।
২০১৪ সালে গোপালগঞ্জের সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া গ্রামে রাবেয়া আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ (বাবা-মায়ের নামে) প্রতিষ্ঠা করেন পুলিশের ডিআইজি মো. হাবিবুর রহমান।