প্রতিবেশীর লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডিগড়ে প্রতিবেশীর লাঠির আঘাতে কদভানু (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা চ-ীগড় ইউনিয়নের উত্তর নোয়াগাঁও গ্রামের মৃত আবদুল হাইয়ের স্ত্রী। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পাশের বাড়ির প্রতিবেশী মৃত ছমেদ আলীর ছেলে আবদুল সালাম (৩৫) ও তার স্ত্রী মনোয়ারা বেগমের (৩০) সঙ্গে গতকাল মঙ্গলবার বিকেলে ওই বৃদ্ধার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুল সালাম ও তার স্ত্রী কদভানুকে লাঠি দিয়ে আঘাত করে। তাকে উদ্ধার করে গুরুত্ব আহত অবস্থায় তাকে মঙ্গলবার বিকেলে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোর রাতে বৃদ্ধার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছেলে শহীদুল ইসলাম বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।