বৃষ্টির কারণে মাঠ খেলার অনপযুক্ত হয়ে পড়ায় শেষ পর্যন্ত পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে ইংল্যান্ড ও পাকিস্তান মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজটির প্রথম ম্যাচটি।
লন্ডনের ক্যানিংটন ওভালে বুধবার রাতে মুখোমুখি হয় দল দুটি। ম্যাচটি বাতিল ঘোষণা করার আগে ১৯ ওভারে ২ উইকেটে ৮০ রান করে পাকিস্তান। ৬৮ বলে ৪২ রান নিয়ে অপরাজিত থাকেন ওপেনিং ব্যাটসম্যান ইমাম-উল-হক। ১৪ রান নিয়ে অপরাজিত থাকেন হারিস সোহেল।
উইকেট ছাড়া দুই ব্যাটার হলেন ওপেনিং ব্যাটসম্যান ফখর জামান (৩) ও বাবর আহম (১৬)। ইংলিশ বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন জোফরা আর্চের ও লিয়ান প্লাঙ্কেট।
শনিবার সাউথ্যাম্পটনে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।