হুবহু ঐশ্বরিয়ার মতো দেখতে!

সেই চোখ, সেই ঠোঁট আর হুবহু সেই হাসি। এ যেন ঠিক আরেক ঐশ্বরিয়া! নাম তার মহলঘা জবেরি। ইরানি মডেল।

সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার সঙ্গে মহলঘার আরেক জায়গায় মিল আছে। সম্প্রতি লাইফ স্টাইল ম্যাগাজিন ‘Mensxp’র জরিপে তিনিও বিশ্বসেরা সুন্দরী হয়েছেন।

ঐশ্বরিয়ার কার্বনকপি যেমন মহলঘা, তেমনি জ্যাকলিন ফার্নান্দেজের মতো দেখতে আরেকজন আছেন। তার নাম আমান্ডা সারনি। সম্প্রতি তিনি মুম্বাই আসেন বলিউড অভিনেত্রীর সঙ্গে দেখা করতে।

বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মার মতো দেখতেও একজন আছেন। তিনি আমেরিকান গায়িকা জুলিয়া মিশেলস। এই দুজনের ডুয়েল ছবি কিছুদিন আগে ভাইরাল হয়ে যায়।