ভারতীয় গবেষকেরা দেশটির অরুণাচল প্রদেশে নতুন পিট ভাইপার সাপের সন্ধান পেয়েছেন। খবর দ্য হিন্দুর।
অশোক ক্যাপ্টেনের নেতৃত্বাধীন একটি দল পশ্চিম কামেন জেলায় ওই সাপটির সন্ধান পান। বিষাক্ত এই সাপটির ব্যতিক্রম এক ধরনের তাপ অনুভূতি ক্ষমতা আছে।
গত মার্চ-এপ্রিলে প্রকাশিত রাশিয়ান জার্নালে সাপটির বর্ণনা দিয়েছেন ভারতীয় প্রাণীবিদরা।
প্রাণীবিদ অশোক জানান, ভারতে এর আগে চারটি বাদামি পিট ভাইপার দেখা গেছে। সেটি প্রায় ৭০ বছর আগের কথা।
এর আগে ভারতে পাওয়া মালাবার পিট ভাইপার (ট্রাইমিরেসরাস ম্যাল্যাবেরিকাস) হল প্রচণ্ড বিষাক্ত পিট ভাইপার প্রজাতির সাপ, যা দক্ষিণ-পশ্চিম ভারতের পশ্চিমঘাট পর্বতমালায় দেখা যায়। মালাবার পিট ভাইপার নিশাচর, শ্লথগতি সম্পন্ন সাপ এবং এদের সাধারণত নদীর তীরবর্তী পাথুরে অঞ্চল বা গাছে দেখতে পাওয়া যায়।
দেখতে দারুণ আরেকটি সাপ গ্রিন পিট ভাইপার। দক্ষিণ ভারতের বাঁশঝাড়ে পাওয়া যায় এদের। পশ্চিমঘাটের হরিশচন্দ্রগদের কাছেও দেখা যায়। এটি একটি বিষাক্ত পিট ভাইপার প্রজাতির সাপ এবং এর কোনো উপপ্রজাতি নেই।