সালমান খানকে বলা হয় বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার। এই পদটি যেন তিনি নিজের দখলেই রাখতে চাইছেন।
বিয়ে করবেন কবে? বহুবার এ প্রশ্নের সম্মুখীন হয়েছেন বলিউডের ভাইজান। কিন্তু স্পষ্ট কোনও উত্তর দেননি।
তবে যা খবর, ৫৩ বছর বয়সে আর বিয়ে নয়। বরং বাবা হওয়ার দিকেই নাকি বেশি ঝুঁকছেন সালমান খান।
বলিউড সূত্রের খবর, সরোগেসির মাধ্যমে সন্তানের বাবা হতে চান সালমান। সেই লক্ষ্যে নাকি খোঁজ খবর শুরু করেছেন এই অভিনেতা।
এর আগেও সালমানের মন্তব্য কৌতূহল জাগিয়েছিল সবার। তিনি জানিয়েছিলেন, বিয়ে যদি করেন, তা হলে তা সন্তানের জন্যই।
সরোগেসির মাধ্যমে বাবা-মা হওয়ার ঘটনা বলিউডে নতুন নয়। শাহরুখের ছোট ছেলে আব্রামের জন্ম হয়েছে সরোগেসির মাধ্যমে।
দুই যমজ সন্তান যশ এবং রুহির বাবা হয়েছেন করণ জোহর সরোগেসির মাধ্যমে। আবার একতা কপূর, তুষার কপূরও সন্তানের মা, বাবা হয়েছে সরোগেসির মাধ্যমে। এ বার সেই পথেই হাঁটেতে চলেছেন সালমানও।
শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়িই এ বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানাবেন সল্লু।