পাঠ্যবই থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাতিলের দাবি উঠেছে ভারতে। এ দাবি জানিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)।
সংঘ অনুমোদিত ‘শিক্ষা সংস্কৃতি উত্থান’ (ন্যাস) এই প্রস্তাব রেখেছে ভারতের ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (এনসিইআরটি) কাছে।
এর আগে পাঠ্যপুস্তক থেকে ইংরেজি, উর্দু শব্দ বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল আরএসএসের তাত্ত্বিক নেতা দীননাথ বাত্রা।
তার দাবি ছিল, হিন্দি পাঠ্যপুস্তকে উর্দু ও ইংরেজি শব্দ বোঝা হয়ে দাঁড়িয়েছে।
এবার তাদের প্রস্তাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনাকে 'গুরুত্বহীন' দাবি করা হয়েছে।
তাদের দাবি, জাতীয়তাবাদ ও মানবতাবাদের মধ্যে ফাটল দেখা দিচ্ছে রবীন্দ্রভাবনার ফলে।
প্রায় পাঁচ পৃষ্ঠার ওই সুপারিশ এনসিইআরটির কাছে জমা দিয়েছে সংগঠনটি।