আইনজীবী সাবিকুন্নাহার রূপাকে বিষপানে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী তমাল মাহমুদের বিচার দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মাগুরা জেলা আইনজীবী সমিতি। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা জজ আদালতের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী এস্কেন্দার আজম, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, মাগুরা আইনজীবী সমিতির সদস্য সাবিকুন্নাহার রূপাকে তার স্বামী তমাল মাহমুদ নির্যাতন করে আত্মহত্যায় প্ররোচিত করেছে। এজন্য তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। প্রসঙ্গত, স্বামীর দ্বিতীয় বিয়ের কারণে পারিবারিক কলহের জেরে গত ৬ মে সোমবার সকালে বিষপানে আত্মহত্যা করে রূপা।