বিয়ের ওয়েবসাইট থেকে দিনে দিনে আগ্রহ কমে যাচ্ছে ভারতীয়দের। তার চেয়ে বরং ডেটিং সাইটের প্রতি তাদের আগ্রহ বাড়ছে। ২০১৭-২০১৮ সালের রিপোর্ট পেশ করে সম্প্রতি এমনটাই জানিয়েছে গুগল।
গুগলের রিপোর্ট বলছে, ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে ডেটিং সাইটে খোঁজ খবর নেওয়ার প্রবণতা ৪০ শতাংশ বেড়েছে। সেখানে ম্যাট্রিমোনি সাইটগুলোর সার্চ বেড়েছে মাত্র ১৩ শতাংশ।
৬০০০ জন ভারতীয়ের ওপর করা সাম্প্রতিক একটি সমীক্ষায় ৯ শতাংশ বলেছেন যে তারা জীবনসঙ্গী নয়, প্রেমের সঙ্গী পেতে আগ্রহী।
বদলে গেছে বিয়ের পরে প্রেমের ধারণাও। দেশটির ৮৬ শতাংশ জানিয়েছেন, বিয়ের পরও ভ্যালেন্টাইনস ডে একইভাবে উদ্যাপন করতে চান তারা।