চাঁদপুরে ইভটিজিংয়ের দায়ে কিশোরের কারাদণ্ড

চাঁদপুরে ইভটিজিংয়ের দায়ে মো. শিপন (১৮) নামে এক কিশোরকে তিন মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান হোসেন সজিব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পুলিশ জানায়, উপজেলার বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত শিপন। শনিবার দুপুর ঐ ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেয়। পরে থানার এসআই সফিকুল ইসলাম শিপনকে আটক করেন। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসেন সজিব জানান, বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিংয়ের অপরাধে শিপন নামে এক কিশোরকে তিন মাসের কারাদ- দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন বলেন, ‘স্কুল-কলেজের ছাত্রীদের আসা-যাওয়ার পথে কেউ ইভটিজিং করলে তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে ইভটিজিংমুক্ত সমাজ গড়ে তুলব। এ ব্যাপারে বরাবরই টহল জোরদার রয়েছে।’