অভিনয় শিল্পী সংঘের নির্বাচন ২১ জুন

অভিনয় শিল্পী সংঘের নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। এর আগে গত মার্চে নির্বাচনের কথা শোনা গেলেও পরবর্তী সময়ে ১৯ এপ্রিল তারিখ ঘোষণা করা হয়। কিন্তু অভ্যন্তরীণ জটিলতার কারণে ফের পেছায় নির্বাচনের তারিখ।

সর্বশেষ ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দেশের টেলিভিশন অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। এতে শহীদুল আলম সাচ্চু সভাপতি ও আহসান হাবিব নাসিম সাধারণ সম্পাদক হন। দুই বছর মেয়াদি ২১ সদস্যের এ কমিটির মেয়াদ শেষ হয় গত ফেব্রুয়ারিতে।

নাসিম বলেন, ‘নতুন তফসিল অনুযায়ী আগামী ২১ জুন ২০১৯-২০২১ মেয়াদকালীন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। গঠনতন্ত্রের ১৫/৬ ধারা মোতাবেক তফসিল ঘোষণা করা হয়েছে। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ চলবে।’

নির্বাচন পেছানোর কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন অনুযায়ী সংগঠনের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালে। কিন্তু বিগত নির্বাচনের হিসাব অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ফেব্রুয়ারিতে।