ইয়ামাহার অ্যাসেম্বলি ফ্যাক্টরি উদ্বোধন

জাপানের ইয়ামাহা ব্রান্ডের মোটরসাইকেল দেশেই সংযোজন শুরু করলো এসিআই মটরস।  বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর এসিআই মটরস শ্রীপুরের বড়চালায় বছরে ৬০ হাজার মোটরসাইকেল উৎপাদন ক্ষমতাস¤পন্ন অ্যাসেম্বলি ফ্যাক্টরি স্থাপন করেছে।

ঢাকার হোটেল লো মেরিডিয়ান থেকে গত শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যাক্টরিটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলাম ও ইয়ামাহা মটর করপোরেশন জাপানের এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার  ইয়াসুতাকা সুজুকি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিআই গ্রুপের চেয়ারম্যান এম. আনিস উদ্ দৌলা। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআইয়ের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা, এসিআই মটরসের ম্যানেজিং ডিরেক্টর ড. এফ এইচ আনসারী ও  এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস। বিজ্ঞপ্তি