শোবিজে আসার আগেই এক তরুণের সঙ্গে প্রেম করতেন সারা আলি খান। শোবিজে আসার পর আবারও প্রেমে পড়েছেন তিনি। সারার এই নতুন প্রেমিক কে?
বহু আগেই সারা আলি খান বলেছিলেন তিনি কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেম করতে চান। কার্তিকও তখন লাজুক হেসে সারাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সে সময় থেকেই সারা আলি খানের সঙ্গে কার্তিক আরিয়ানের প্রেমের গুঞ্জন চাউর হয়ে উঠে। সেই গুঞ্জনের পালে হাওয়া লাগালেন তারা নিজেরাই। সম্প্রতি একই গাড়িতে করে কোথাও যেতে দেখা যায় সারা আর কার্তিককে। দেখা যায় খোশ গল্প করতেও।
ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল ২’ ছবিতে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন সারা, কার্তিক। সেই ছবির শুটিং শেষেই এক গাড়িতে করে বের হলেন তারা।
এদিকে ছবির শুটিংয়ে এই জুটির নানামাত্রিক রসায়ন দেখে ইউনিটের অনেকেই তাদের মধ্যে প্রেমের গন্ধ খুঁজে পেয়েছেন?