ফরিদগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক কমিটি স্থগিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদগঞ্জ পৌর শাখার আহ্বায়ক কমিটি স্থগিত করেছে উপজেলা যুবলীগ। গত রবিবার উপজেলা যুবলীগের আহ্বায়ক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী জানান, পৌর যুবলীগের সাংগঠনিক স্থবিরতা, দায়িত্ব পালনে অমনোযোগিতা সর্বোপরি ওয়ার্ড সম্মেলন আয়োজনপূর্বক পৌর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন আয়োজনে ব্যর্থতার পরিচয় দেয় আহ্বায়ক কমিটি। ফলে উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সিদ্ধান্ত মতে কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।