নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামে ভাইয়ের ভাই খুন হয়েছে। চরজব্বর থানার ওসি (তদন্ত) ইব্রাহীম খলিল জানান, সোমবার ইফতারের ঠিক আগে পল্লী বিদ্যুতের খুঁটি বসানোকে কেন্দ্র করে প্রথমে আপন বড় ভাই অজি উল্যা (৩৮) ও ছোট ভাই সোহেলের স্ত্রীদের মধ্যে ঝগড়া বাধে।
পরে দুই ভাই ঝগড়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ছোট ভাই সোহেল ধারালো ছুরি দিয়ে বড় ভাই অজি উল্যাকে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই অজি উল্যা মারা যান। খবর পেয়ে চরজব্বর থানা পুলিশ সন্ধ্যা ৭টায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করার পর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ সুপার ইলিয়াস শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।”
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন চরজব্বর থানার ওসি শাহেদ।