সাটুরিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা বহিষ্কার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম সেলিমকে (২৭) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিষয়টি জানানো হয়।

সাটুরিয়া থানা পুলিশ গত সোমবার বেলা ১১টার দিকে দড়গ্রাম ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম সেলিমকে (২৭) ইয়াবাসহ গ্রেপ্তার করে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন খান মুহিদ ও সাধারণ সম্পাদক গোলাম মওলা বলেনÑ দলীয় শৃঙ্খলাভঙ্গ,  মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার এক জরুরি সভায় ছাত্রলীগের দরগ্রাম শাখার আহ্বায়ক সেলিমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া ওই আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে।