নওগাঁর মহাদেবপুর উপজেলার মগলেসপুর ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লী পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ ই রেনে হোলেনস্টাইন। গতকাল বুধবার সকালে তিনি ওই গ্রামে গিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার মান ও তাদের
সংস্কৃতি প্রত্যক্ষ করেন। এ সময় সুইচ রাষ্ট্রদূতের সহধর্মিনী কর্নেলিয়া গাটসি হলেনস্টাইন, সুইজারল্যান্ডভিত্তিক দাতা সংস্থা হেকস-ইপারের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনীক আসাদ, বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী সহযোগী বিষয়ক সংস্থার (আরকো) নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার সাবিনা লুবনা, নওগাঁ জেলা প্রশাসনের সহকারী কমিশনার শোয়াইব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।