প্রেম-বিরহের গেয়ে জনপ্রিয় হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। তবে তার বেশ কিছু ভিন্ন ধরনের গানও রয়েছে। এবার তার কণ্ঠে শোনা যাবে রোজার গান। এর নাম 'রোজা মানে'।
রমজান মাসে মুসলমানদের জীবনযাপন ও চারপাশে পরিবর্তন আসে। সেই চিত্রটা ফুটে উঠেছে আসিফের নতুন এই গানে। পাশাপাশি সংযমের শিক্ষা নিয়ে পথচলার বার্তাও দেওয়া হয়েছে গানটিতে।
জনপ্রিয় লেখক সাদাত হোসাইনের রচনায় এর সুর-সংগীতায়োজন করেছেন কিশোর।
বাংলাঢোলের প্রযোজনায় 'রোজা মানে' গানটির ভিডিও তৈরি করেছেন হৃদয় চৌধুরী। ১৫ মে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি এটি উপভোগ করা যাচ্ছে দেশের জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপ বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন ও টেলিফ্লিক্সে।